ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৮২৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত মাসেই আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডের পরিণীতি চোপড়া। এবার চর্চা চলছে তার পথেই হাঁটছেন জাহ্নবী কাপুর। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে আজকাল প্রায়ই দেখা যাচ্ছে জাহ্নবীকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী কাপুর। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে শিখর পাহাড়িয়া এবং জাহ্নবী কাপুর একসঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা না পড়লেও শিখর যখন বিমানবন্দরে পৌঁছেছিলেন, তখন তিনি জাহ্নবীর জন্য অপেক্ষা করেছিলেন। তারপর বিমানবন্দর টার্মিনালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে একা এসেছিলেন জাহ্নবী। 
এসময় ভিডিওতে দেখা যায়, নো-মেকআপ লুকে বিমানবন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বগি রাইডে উঠতে দেখা যায় জাহ্নবীকে। শিখর ইতিমধ্যেই বসে ছিলেন সেখানে। তিনি জাহ্নবীর জন্য অপেক্ষা করছিলেন। তবে এ জুটি ছুটি কাটাতে কোথায় গিয়েছেন তা অবশ্য জানা যায়নি।
এদিকে কিছুদিন আগে তিরুপতি মন্দিরেও একসঙ্গে পুজা দিতে গিয়েছিলেন তারা। এছাড়া আম্বানিদের গণেশ পুজায় প্রতিমা বিসর্জনের সময় ‘ভাসান ডান্স’ করতেও দেখা গেছে জাহ্নবী ও শিখর কে। 
শিখরের সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। তবে মাঝে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বলেই শোনা যেত। এর আগে ‘ধড়ক’-এর সময় শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সে সম্পর্ক টেকেনি। ফের শিখরের কাছেই ফিরেছেন জাহ্নবী।
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, তার জীবনে প্রথম যে সিরিয়াস সম্পর্ক ছিল, তাতে শ্রীদেবীর সায় না থাকায় সেই সম্পর্ক ভাঙতে হয়। জাহ্নবীর কথায়, ‘আমার জীবনের প্রথম সিরিয়াস সম্পর্ক সেটা। তবে বাবা-মা চাইতেন না আমি প্রেম করি। তাই লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। তবে একটানা মিথ্যে বলতে বলতে ক্লান্ত ছিলাম। পরে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসি।’ তবে জাহ্নবীর সেই প্রথম প্রেম কে ছিলেন, তা অবশ্য তিনি খোলসা করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat