ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৮১৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২২,৬৩৯টি আবাসিক ভবন এবং ১০টি চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানিয়েছে। আগে এটি টুইটার নামে পরিচিত ছিল। খবর তাস’র।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় ৪৮টি স্থানীয় স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গাজা উপত্যকায় বিদ্যুত ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বশেষ এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলিতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নাগরিক নিহত এবং সাড়ে চার হাজারেরও বেশি আহত হয়। অপরদিকে এ সংঘাতে ইসরাইলের প্রায় ১,০০০ নাগরিক নিহত ও ৩,৪০০ জন আহত হয়েছে।
হামাসের পক্ষ থেকে বলা হয়, তারা জেরুজালের আল-আকসা মসজিদে ইসরাইলি কর্তৃপক্ষের অভিযানের জবাবে এ হামলা চালায়।
এদিকে এমন পরিস্থিতিতে ইসরাইল যুদ্ধের এবং গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat