ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৬৮২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত মাসেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। বিয়ে করেছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে। এরপর পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটে গেছে প্রায় তিন সপ্তাহ। পারিবারিক ব্যস্ততায় ছিলেন ক্যামেরা থেকে দূরে। বিয়ের পর এবার র‌্যাম্প ওয়াকের মধ্য দিয়ে পরিণীতি ফিরলেন লাইট-ক্যামেরার রঙিন দুনিয়ায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গতকাল (১৪ অক্টোবর) ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর চতুর্থ দিনের আয়োজনে শো-স্টপার হিসেবে হাজির হন তিনি। এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরিণীতির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকদের মন।
শাড়ি নিয়ে নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেন, মাত্র তিন সপ্তাহ হয়েছে আমার বিয়ের। কিন্তু আমি প্রতিদিন শাড়ি পরার চেষ্টা করছি না। আমি সবসময়ই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যয়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে। বক্স অফিসে তেমন সুবিধা করতে না পারলেও স্বাধীনভাবে অস্কারের জন্য চুড়ান্ত বাঁছাইয়ে যাবে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat