ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৫৭১৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় সরকারের নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন উপকার ভোগীদের সঙ্গে আজ এক মতবিনিময় সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৩টায় উপজেলার গোকুল ইউনিয়নের তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
সরকারের  নিরাপত্তা বেষ্টনি “বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধি ভাতা খাদ্যবন্ধব কর্মসূচি, টিসিবি, কঠিন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা ও আশ্রায়ণ প্রকল্পের গৃহদান“-এর আওতাভূক্ত সদরের গোকুল ইউনিয়নের বিভিন্ন উপকার ভোগীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা  পারভীন। বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
প্রধান অতিথি রিপু এমপি বলেন- ‘সরকার নি¤œ আয়ের মানুষকে নিরাপত্তা বেষ্টনির মধ্যে আনায় তাদের জীবন মানের উন্নয়ন ঘটেছে। গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁয় পেয়েছে, সরকারের নিরাপত্তা বেষ্টনির মধ্যে যে সকল সুযোগ-সুবিধা ছিল তা পাচ্ছে। এর আগে কোন সরকার সাধারণ নি¤œ আয়ের মানুষের জন্য এতো কাজ করতে পারেনি। প্রধানমন্ত্রী মুখে যা বলেন তাই করেন। তিনি মানুষর ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। আমাদের দেশে সকল ধর্মের মানুষ সম্পীতির সঙ্গে বসবাস করছে। অন্যকোন দল ক্ষমতায় এলে সংখ্যা লঘুদের সম্পত্তি লুট হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে দেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটবে। আগামী  নির্বাচনে তাঁর হাতকে শক্তিশলী করতে হলে নৌকা মার্কার বিকল্প নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat