ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৫৭০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা যানজট নিরসনে কার্যকর অবদান রাখবে। নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ নদী পথে হলে নদীগুলো হারানো গৌরব ফিরে পাবে। একই সাথে অবৈধ দখলদার মুক্ত হবে। 
তিনি আজ কেরানীগঞ্জে, প্রধানমন্ত্রী কর্তৃক গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে ‘ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যাখাল পুন:খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা প্রকল্পটির (১ম পর্যায়)’ ভিত্তি প্রস্তর স্থাপনের আগে স্থানীয় জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, শুভাঢ্যাখাল, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এ খালটি তার হারানো গৌরব ফিরে পেলো, এলাকার বাণিজ্য, পরিবহণ, স্বাস্থ্য, বিনোদন এবং জনগণের জীবন জীবিকার উপর ইতিবাচক প্রভাব পড়বে। 
তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে এই খাল কার্যকর অবদান রাখতে পারবে। পানির যথাযথ প্রবাহ ও মান বজায় রাখতে দ্রুততার সাথে প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। 
নসরুল হামিদ বলেন, মাওয়া রাস্তার বিকল্প হিসেবে এই শুভাঢ্যাখালটি আগামিতে জনপ্রিয় হয়ে উঠবে। পর্যায়ক্রমে এই খালের শাখা-প্রশাখাগুলোও সংস্কার করা হবে। 
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুন:খনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়) প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা। ১ম পর্যায়ে ১৪.২৬ কিলোমিটার পুন:খনন করা হবে। পাড় সংরক্ষণসহ ১৩.৮৩ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এছাড়া ২ হাজার ৬০০ টি বিভিন্ন প্রকার বৃক্ষ রোপণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat