ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৫০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি’-এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে। সবাই মিলে সড়ককে নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক এফ এইচ এম মঈদুর রহমান, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat