ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৪৫৬৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা।  এবছর প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৪২০টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কোটালীপাড়া উপজেলায় ৩২৫ টি মন্ডপে ও টুঙ্গিপাড়া উপজেলার ৯৫ টি মন্ডপে এ বছর দুর্গা পূজা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ তহবিল থেকে ৪২০ টি মন্ডপে ৩ হাজার টাকা করে মোট ১২ লাখ ৬০ হাজার টাকার অনুদান  বিতরণ করা হয়েছে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিানার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি অবসরপ্রাপ্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধানমন্ত্রীর অনুদানের এসব টাকা বিতরণ করেন।
নবমীর রাতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩২৫ মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তিনি প্রধানমন্ত্রীর অনুদানের নগদ টাকা তুলে দেন। 
এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এর আগের দিন আষ্টমীর বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সর্বজনীন কালিবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিানার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি অবসরপ্রাপ্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ করেন। 
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat