ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৫৭১৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় ঘূর্ণিঝড় হামুনের হাত থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ। স্থানীয় প্রশাসনের উদ্যেগে বিভিন্ন উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। 
দুর্যোগ মোকাবেলায় উপজেলাগুলোতে সরকারিভাবে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপকূলজুড়ে জনসাধারণকে সতর্ক করতে কাজ করছে সিপিপি ও রেডক্রিসেন্ট’র ১৫ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক।
জেলা প্রশাসক আরিফুজ্জামান আজ বিকেলে  বলেন, ইতোমধ্যে চরফ্যাশন, মনপুরা, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার ৩ হাজারেরও অধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। বাকিদের আনতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে রাত ৮ টার মধ্যে ঝুঁকিতে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে। আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের খাওয়ার জন্য পর্যাপ্ত চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। 
জেলা সিভিল সার্জন ডা. কে এম সফিকুজ্জামান জানান, দুর্যোগকালীন সময়ের জন্য ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে তারা মাঠে নেমে গেছে।
জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র উপ-পরিচালক মো. আব্দুর রশিদ বলেন, আমাদের ১৩ হাজার ৮৬০ জন সেচ্ছাসেবক মাঠে কাজ করছে। তারা জনসাধারণকে সতর্ক করাসহ নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে সহায়তা করছেন।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ভোলায় সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা রয়েছে। একইসাথে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat