ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৪৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা টনি ব্লেয়ার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মধ্যে বৈঠক হয়েছে।
মঙ্গলবার বেলজিয়ামের ব্র্যাসেলসে টেক অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ২০২৩’র “হার্নেসিং দ্য টেকনোলজি রেভুলিউশন : এ নিউ ভিশন ফর দ্য স্টেট” শীর্ষক সেশনের পর এ বৈঠক হয়।
টনি ব্লেয়ার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকার কিভাবে জনগণের জীবনমান উন্নত এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে পারে সে বিষয়ে অনুপ্রেরণাদায়ী মতামত ব্যক্ত করেন।
 তিনি ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ, উদ্ভাবনকে সমর্থন এবং প্রযুক্তিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ ও পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন। 
প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে আরও ভাল আবাস ভূমি হিসেবে গড়ে তুলতে  প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রতিমন্ত্রী  টনি ব্লেয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  
প্রতিমন্ত্রী বলেন,  আমাদের লক্ষ্য জিরো ডিজিটাল ডিভাইড নিশ্চিত করতে একসাথে কাজ করা। 
স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন তিনি। 
এছাড়াও প্রতিমন্ত্রী টনি ব্লেয়ার ইনস্টিটিউট আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat