ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৭২১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। 
আজ শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখী, পেয়াঁজ, মসুর, ও চিনাবাদাম, খেসারি ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ  করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক লতিফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। 
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ছয়হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি এককেজি গম বীজ, এককেজি ভুট্টা বীজ, এককেজি সরিষা বীজ, এককেজি চিনাবাদাম বীজ, এককেজি পেঁয়াজ বীজ, এককেজি খেসারি ও মসুর বীজ, ১০ কেজি, ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat