ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১১৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মানির রাজধানী বার্লিনে বিশ্ব আর্চারী বিশ্বকাপে বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা ও মেয়েদের বিভাগে বিউটি রায় তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। ২ জুলাই থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্বের ৪৯টি দেশের ২৫০জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। 

এর আগে ছেলেদের রিকার্ভ বো এর এককে আর্চারির বিশ্ব র‌্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা দেশ সেরা আর্চার রোমান সানা ৬-২ সেটে হারান জাপানের নমুরা টিসুবাসা ও দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে হারান সুইজারল্যান্ডের প্রতিযোগী রাজন কালারপুররাইলকে।

আর মেয়েদের বিভাগে বিউটি রায় ১ম রাউন্ডে শ্রীলংকার মেহাক সানগিনিকে ৬-২ সেটে হারালেও পরের রাউন্ডে মলদোভার আলেকজান্দ্রা মির্কার কাছে হেরে যান। মিশ্র ইভেন্টে রোমান ও বিউটি দুজনে হতাশা উপহার দিয়েছেন। হেরে বিদায় নিয়েছেন প্রথম রাউেন্ডই।

 

রোমান সানা তৃতীয় রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ব্র্যাডি এ্যালিসনের কাছে পরাজিত হন। যার ফলে  নিশ্চিত হয়ে যায় টুর্নামেন্ট থেকে বিদায়। রবিবার টুর্নামেন্টের ফাইনাল, তার পরদিনই বাংলাদেশের আর্চারী টিমের দেশে ফেরত আসার কথা রয়েছে।

আর বাংলাদেশের আর্চারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডেরিক বলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই মওসুমটা অনেক লম্বা, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আমাদের আর্চাররা অসাধারণ করেছে। তৃতীয় রাউন্ড শেষে রোমানের রেজাল্টটা অতটা ভাল না হলেও  বিশ্ব আর্চারদের তালিকায় উপরের দিকে ওর অবস্থান। আর বিউটি রায়ও খুব একটা খারাপ করেনি। ভুল থেকে শিক্ষা নিয়ে আর্চাররা ভাল করবে, তাদের নিয়ে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat