ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৪৬০৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সনাতন দেবদেবীর সামনে বসে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র।সামাজিক মাধ্যমে দেওয়া ছবিতে ভারতীয় এই অভিনেত্রীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। চুলগুলো আলগা করে ছেড়ে দিয়েছেন। কপালে টিপ, মুখে হাসি। এই লুকেই ভক্তদের সামনে ধরা দেন তিনি।
শারদীয় দুর্গোৎসবে এমন সাজে ক্যামেরাবন্দী হন পার্নো। তার এসব ছবি প্রশংসার পাশাপাশি নেটিজেনদের বড় একটি অংশ কটাক্ষ করেছেন। অনেকে করেছেন ‘নোংরা’ মন্তব্য। সামাজিক মাধ্যমে প্রান্ত হালদার অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘যারা অভিনয় করে তাদের আবার লজ্জা আছে না কি।’ কিংশুক ঘোষ লিখেছেন, ‘ক্লিভেজ না দেখালে কি আধুনিক হওয়া যায় না?’প্রীতম ঘোষ লেখেন, ‘শরীরটা না থাকলে যে কি হতো!’
অপূর্ব দত্ত লেখেন, ‘পূজার মধ্যেও এ রকম ফ্যাশনে আসা লাগে?’ এছাড়া, এমন অনেক মন্তব্য রয়েছে, যা প্রকাশের অযোগ্য। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি পার্নো।
প্রসঙ্গত, ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পার্নো মিত্রর। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বাংলাদেশের ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন পার্নো। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat