ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৫৭০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের শীর্ষ সাতটি দল সরাসরি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্ন ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হিসেবে আট দলের টুর্ণামেন্টে তাদের সাথে যোগ দিবে পাকিস্তান। 
২০২১ সালেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইপর্বের এই ফর্মেট আইসিসি বোর্ড অনুমোদন দিয়েছিল। এর আগে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল খেলার যোগ্যতা অর্জণ করেছিল। 
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তটি দুই বছর আগের হলেও এটি হঠাৎ করে আলোচনায় আসে সাকিব আল হাসানের মন্তব্যের পর। পরশু কলকাতায় নেদারল্যান্ডসের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করার জন্য শেষ তিনটি ম্যাচে ভালো খেলতে চান। পরে গতকাল লক্ষেèৗতে আইসিসির এক প্রতিনিধি সংবাদকর্মীদের নিশ্চিত করেন, চলমান বিশ্বকাপের লিগ পর্বের সেরা সাত দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলবে।
ইংল্যান্ড কোচ ম্যাথু মটসহ অনেকেরই এই  প্রক্রিয়া সম্পর্কে জানা ছিল না। গতকাল ভারতের কাছে ১০০ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এখন পয়েন্ট তালিকার ১০ নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে তার দলকে সাতের মধ্যে থাকতে হবে, এ বিষয়ে জানতেন কি না, জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঘণ্টা দেড়েক আগে শুনেছেন। তবে ভারতের মাটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের যে দুরবস্থা, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ বড় কিছু নয় বলেও মন্তব্য মটের, ‘সত্যি কথা বলতে, আইসিসি প্রায়ই বাছাইয়ের নিয়ম পরিবর্তন করে। আমার মনে হয় না এটা আমাদের জন্য বড় প্রভাবক। এই টুর্ণামেন্টে আমরা যেভাবে খেলছি তাতে আগে বা পরে জানা আলাদা কোন বিষয় নয়।’
নতুন আইনানুযায়ী ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারাল্যান্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারছে না। আইসিসি জানিয়েছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের ফর্মেটেই দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat