ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৬৮০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
আজ সোমবার (৩০ অক্টোবর) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কার্যালয় অনুষ্ঠিত সংসদীয় মনোয়ন বোর্ডের সভা শেষে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত বৃহস্পতি ও শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করে। এতে মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তফশিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই ভোট হবে ব্যালেট পেপার মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat