ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৪৬১১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে সকাল সোয়া ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শফিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী উদ্যোক্তা হোসনেয়ারা এবং শাহানাজ আক্তার। এসময় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে  বলেন- প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার সত্যিকার অর্থেই যুববান্ধব সরকার। জাতীয় যুবনীতি ২০১৭ প্রণয়ন করা হয়েছে ও বাস্তবায়ন করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat