ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৬৭৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা যুবলীগের নতুন কমিটির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে ঘাতকের বুলেটে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। 
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়। 
শ্রদ্ধা নিবেদনের সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মো. কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা), যুবলীগ নেতা দুলাল শেখ, শেখ কাইয়ুম হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মুন, রফিকুল ইসলামসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেছাসেবক লীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, গত ৩০ জুলাই  গোপালগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪টি পদের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। মাত্র ৩ মাসে আমরা কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড কমিটি গঠন করেছি। তাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। প্রতিটি ওয়ার্ড কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat