ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৫৬৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জি-৭ সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার রাশিয়াকে অস্ত্র দেয়ায় উত্তর কোরিয়ার ‘কঠোর নিন্দা’ করেছেন। জাপান বুধবার টোকিওতে আলোচনার পর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জি-৭’র পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর কোরিয়ার বারবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি পিয়ংইয়ং থেকে রাশিয়াকে অস্ত্র দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।’
দক্ষিণ কোরিয়ার একজন আইনপ্রণেতা এ মাসের শুরুতে সিউলের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে ১০ লাখেরও বেশি কামানের গোলা সরবরাহ করেছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে পরামর্শ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে গত সেপ্টেম্বরে রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলে শীর্ষ বৈঠকের পর পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ শুরু করে বলে যুক্তরাষ্ট্র দাবি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat