ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৪৯০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ৫৮ হাজার ৮৮৩ মেট্রিক টন রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন জানান, চলতি মৌসুমে (২০২৩-২৪) এ কৃষি জোনের আওতায় ঝিনাইদহ জেলায় সবচেয়ে বেশি জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।এ জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২হাজার ৫০৭ হেক্টর জমিতে।এছাড়া যশোর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫৫ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ৫০০ হেক্টর জমিতে,মেহেরপুর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২৫ হেক্টর জমিতে এবং চুয়াডাঙ্গা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৫ হেক্টর জমিতে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হেক্টর প্রতি উৎপাদন ৯.২৮ টন হিসেবে ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে ৫৮ হাজার ৮৮৩মেট্রিক টন রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন আরও জানান, গত বছর রশুন চাষ করে লাভবান হয়েছেন এ অঞ্চলের কৃষকরা। অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন। লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রশুন চাষ।এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে রশুন চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,মাঠ দিবস,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।বাজারে রশুনের দাম ভালো থাকায় এ অঞ্চলে রশুন চাষ দিন দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে রশুনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat