ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৫৭০৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার রামপালে প্রাইভেট কার-মোটর সাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।  শুক্রবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন মাছের আড়তের সামনে মোংলাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মো. রাজ্জাক (৩৩) নিহত হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় মোটর সাইকেলের আরোহী মো. হারুন-অর-রশীদকে (৩৫)  রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দূর্ঘটনার পর থেকে চট্টো-মেট্রো-খ- ১১- ২০৫৫ নম্বরের প্রাইভেট কারের চালকসহ তিনযাত্রী পলাতক রয়েছে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ এবং দুর্ঘটনার আলামত সংগ্রহ করেছেন।
নিহত মোটর সাইকেল চালক মো. রাজ্জাক ফকিরহাট উপজেলার বট্টখামার এলাকার সত্তারের ছেলে এবং যাত্রী মো. হারুন- অর-রশীদ রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবর রহমানের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, প্রাইভেট কার ও মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। প্রাইভেট কারের চালক ও যাত্রীরা পলাতক রয়েছে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার, মোটর সাইকেল এবং দুর্ঘটনার আলামত সংগ্রহ করেছেন। 
নিহতদের মরদেহ স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তরের করা হবে।  প্রাইভেট কারের চালককে আটক করতে পুলিশের চেস্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat