ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৮১১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার ছিল, এখনো থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। 
আজ শনিবার দুপুরে ঝালকাঠিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহরের রোনাসে রোডে এ সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ।
আমির হোসেন বলেন, শেখ হাসিনা দেশে আসার পরে যুবলীগ তাঁর নেতৃত্বে অবিচল ছিল। আন্দোলন সংগ্রামে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আন্দোলন সফল করতে গিয়ে যুবলীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছে। অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার ছিল, এখনো থাকতে হবে। 
তিনি বলেন, আজকে যুবলীগ শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবে বলে আমি বিশ^াস করি। যুব সমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছে। তিনি যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। যুব সমাজের উচিৎ হবে এই সুযোগ গ্রহণ করে নিজেদের আত্ম মর্যাদাশীল একটি স্থানে উপনিত করা।
জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এমরান হোসেন সুক্তি, যুগ্ম আহ্বায়ক আলী আজগর আকাশ প্রমুখ।
এদিকে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে শনিবার সকাল ১১ টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat