ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৫৬৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভোলায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার রাতে শহরের বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয়’র সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সকল অপতৎপরতা বন্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, পৌর মেয়র মো: মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমূখ। 
এদিকে সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগ’র বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকেন। তফসিল ঘোষণার পরপর কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আনন্দ মিছিল বের করা হয়। 
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় জেলার অনান্য উপজেলায় আনন্দ মিছিল করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat