ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৭৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার তিনটি উপজেলায় চলতি বোরো মওসুমে কৃষি  প্রণোদনা কর্মসূচির আওতায় প্রণোদনা হিসাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ২৫ হাজার ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষক।
আজ সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজিত প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে  অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মওসুমে এ কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ছয়হাজার কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচকেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার এবং তিনহাজার ছয়শ’ জন কৃষকের মধ্যে জনপ্রতি দুইকেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।
এছাড়া লোহাগড়া উপজেলায় চারহাজার পাঁচশ’ কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচকেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও এমওপি সার এবং দুইহাজার আটশ’ জন কৃষকের মধ্যে জনপ্রতি দুইকেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ এবং কালিয়া উপজেলায় চারহাজার পাঁচশ’ কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচকেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বোরো ধানের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও এমওপি সার এবং তিনহাজার ছয়শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি দুইকেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat