ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৬২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচনমূখী দল। আমাদের নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী । তবে জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদের নির্বাচনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা তিনশো আসনেই নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। নির্বাচনে আমরা আস্থার পরিবেশ চাই। এখন জাতীয় পার্টি কোন জোটের সাথে নেই। আমরা তিনশো আসনেই আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
এদিকে আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আজ জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের এমপিও মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। এছাড়া  জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রানা মোহাম্মদ সোহেল (অব.) এমপি, আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।  মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মোট ৫৫৭টি ফরম গ্রহণ করেছেন নির্বাচনে অংশ নিতে আগ্রহী নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat