ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৬৭৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের আন্তর্জাতিক নিন্দাকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়ে বলেছেন, তার দেশ কখনোই তাদের মহাকাশ কর্মসূচি পরিত্যাগ করবে না। খবর এএফপি’র।
গত ২১ নভেম্বর উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইটের উৎক্ষেপণ নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার এক অধিবেশন আয়োজন করার পর কিম ইয়ো জংয়ের এই বিবৃতি আসলো।
অধিবেশন চলাকালে জাতিসংঘের একজন উর্ধতন কর্মকতা পরিষদকে বলেন, এই আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রস্তাবে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে কোন উৎক্ষেপণ চালানো থেকে পিয়ংইয়ংকে ‘স্পষ্টভাবে নিষিদ্ধ’ করা হয়েছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘একটি অনাচার সংস্থায় পরিণত হওয়ায় আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা জানাই। সংস্থাটি স্বাধীন বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্ব অযৌক্তিকভাবে লংঘন করছে।’
তিনি উত্তর কোরিয়া সরকারের ক্ষমতাধর প্রধান নারী মুখপাত্র।
উত্তর কোরিয়ার সরকারি নাম উল্লেখ করে কিম ইয়ো জং বলেন, ডিপিআরকে’র স্যাটেলাইট প্রযুক্তির বিরুদ্ধে সমালোচনা ছিল ‘মিথ্যা’ যুক্তি যা দেশটির সার্বভৌম অধিকার অস্বীকার করে।
তিনি বলেন, এক্ষেত্রে উত্তর কোরিয়ার ‘তাদের সার্বভৌম অধিকারের প্রয়োগ অব্যাহত রাখবে।’                              

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat