ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৪৫৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের ৩ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংসদীয় আসন-২১৭, (গোপালগঞ্জ ৩) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে শেখ আবুল কালাম, জাকের পার্টি থেকে মাহাবুব মোল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে এম নিজাম উদ্দিন লস্কার, গণফ্রন্ট থেকে সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ কংগ্রেস থেকে সহিদুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি থেকে শিশির চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন। 
সংসদীয় আসন-২১৬, (গোপালগঞ্জ-২) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, জাতীয় পার্টি (মঞ্জু) থেকে কাজী শাহীন, তৃণমুল বিএনপি থেকে জামাল উদ্দিন শেখ, জাকের পার্টি থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়া, জাসদ (ইনু) থেকে মো. ফুল মিয়া, জনতার জ্টো থেকে মামুনুর রশীদ, জাতীয় পার্টি (এমএ মতিন) থেকে ওমর খৈয়াম নয়ন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হাসান শাহীন।
সংসদীয় আসন-২১৫, (গোপালগঞ্জ-১) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি, জাতীয় পার্টি (মঞ্জু) থেকে শহিদুল ইসলাম, জাকের পার্টি থেকে দেলোয়ার হোসেন, তৃণমুল বিএনপি থেকে জাহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. আব্দুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat