ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৩৪৩৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, নৌকার প্রশ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিকেরা কখনো আপোষ করে না। 
আজ বৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।   
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়, তখনই নৌকার বিজয় আসে। আর নৌকার বিজয় মানেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে কোনো অপশক্তি টিকবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, তা বিগত কোনো সরকার করতে পারেনি। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকার বিকল্প নেই। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আর জনপ্রিয় দল আওয়ামী লীগ। দেশবাসীর সামনে এখন সুযোগ এসেছে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও বঙ্গবন্ধুর কন্যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ ও সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না।
সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ এবং নড়িয়া উপজেলা ও সখিপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat