ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-০২
  • ৪৫৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রগতি সাধিত হয়েছে বাংলাদেশের মানুষ তা মূল্যায়নের সুযোগ পেয়ে ভোটের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে।
ভোটারদের উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নিতে এবারও মানুষ নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করবে।
তাজুল ইসলাম  আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সম্মেলন কক্ষে লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদ আয়োজিত ‘মহান বিজয় দিবস ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় তাই তারা ভোটের মাধ্যমে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের মানুষ আর পিছনের দিকে যাত্রা করবে না।
গ্রামের মানুষকে বঞ্চিত করে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুবিধা পৌঁছে দিয়েছেন। এখন শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানের ফলে প্রত্যন্ত গ্রামের যুবসমাজও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। অনেক  যুবক-যুবতীই এখন প্রথাগত চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখছে।
মন্ত্রী বিগত পাঁচ বছরে লাকসাম-মনোহরগঞ্জের রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই অঞ্চলের উন্নয়নে কী করা হয়েছে তা আপনারা অতীত ও বর্তমানের তুলনা করলেই বুঝতে পারবেন। 
তিনি আওয়ামী  লীগের নেতাকর্মীদের  মানুষের দ্বারে দ্বারে গিয়ে এ উন্নয়ন চিত্র তুলে ধরার আহ্বান জানান- যাতে বিএনপি জামাত মানুষকে বিভ্রান্ত করতে না পারে।
লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি  ডা. মুহাম্মদ আবদুল্লাহ তারেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজ  হাসান খোন্দকার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat