ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৫০২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর এলাকায় গতরাতে মশাল মিছিল শেষে বাসে আগুন দেয়ায় সময় ছাত্রদলের তিন নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
রোববার  রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সদর উপজেলার রাঘরপুর সাহেব কাচারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকার সুমন চন্দ্র দেবনাথ (৩০), চর গোবদিয়া এলাকার খাইরুল (৩০) ও বাদেকল্পা এলাকার আক্রাম হোসেন (২৪)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান,  রাত সাড়ে  ৮টার দিকে সদরের রাঘরপুর সাহেব কাচারী বাজার এলাকায় বিএনপি ও সহযোগী নেতাকর্মীরা গোপনে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে মিছিল থেকে তারা বাসে আগুন দেয়ার চেষ্টা চালায়। এ সময় হাতেনাতে পেট্রোলবোমাসহ ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat