ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে বুধবার একটি বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। খবর এএফপি’র।
লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ছিল যুক্তরাষ্ট্রে সর্বশেষ বন্দুক হামলা। লাস ভেগাস হচ্ছে দেশটির জুয়া খেলার কেন্দ্রস্থল। আর সেখান থেকে স্বল্প দূরত্বে নেভাদা বিশ্ববিদ্যারয়ের অবস্থান। সেখানে বন্দুক হামলার ঘটনা দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারীর হামলায় ‘নিহত তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’
তিনি আরো বলেন, বন্দুক হামলায় গুরুতরভাবে আহত চতুর্থ ব্যক্তির অবস্থার উন্নতি হয়েছে এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
এ হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে কলেজ ক্যাম্পাসে এমন বন্দুক হামলাকে ভয়ঙ্কর কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।
ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে এ বন্দুক হামলার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সেখানে অভিযান চালায়।
নেভাদা বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া বলেন, দুই পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়েন। এ সময় সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
বিশ্ববিদ্যালয়ের বাহিরে শিক্ষার্থীদের একটি সমাবেশ চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়।
ম্যাকমাহিল বলেন, ‘ছাত্ররা গেম খেলছিল এবং খাবার খাচ্ছিল। সেখানে লেগোস তৈরি করার জন্য তাদের টেবিল সেট করা হয়েছিল।’
‘এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ না করলে আরো অনেকের প্রাণ যেত।’
পুলিশ নিহতদের বা বন্দুকধারীর পরিচয় সম্পর্কে আর কোন তথ্য দেয়নি। তারা নিহতদের আত্মীয়দের জানানোর প্রক্রিয়া শুরু করেছে।
লাস ভেগাস হচ্ছে জুয়া খেলার এবং বিনোদনের কেন্দ্রস্থল। এ কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক লাগ ভেগাসে আসেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat