ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৩৫০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে (১০ ডিসেম্বর) ময়মনসিংহ পাকিস্তানী হানাদার বাহিনীর দখলমুক্ত হয়।
এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে কবুতর ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ,জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রউফ, সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ রফিকুজ্জামান, কামাল পাশা, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
এদিকে, জেলায়  আজ মুক্তাগাছা মুক্ত দিবস উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধারা এক বর্ণাঢ্য মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat