ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৪৫৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী । 
মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বাউবির সহায়তায় শিক্ষক সমিতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনভিত্তিক চলচ্চিত্রটির এই প্রদর্শনি শেষ হবে আগামীকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার।  
বিজয়ের মাসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ ও তাদের পরিবারবর্গ অধীর আগ্রহে এই চলচ্চিত্রটি উপভোগ করেন। আজ প্রদর্শনির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat