ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৪৫৪৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। কনম্যান সুকেশের প্রেমে নাকি পড়েছিলেন ‘কিক’ খ্যাত অভিনেত্রী। সেই সম্পর্কের জেরে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। প্রতারণা কাণ্ডের তদন্তের কারণে গত ১ বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিনকে।
শুধু তাই-ই নয়, অভিনেত্রীর বিদেশ যাত্রাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। যদিও চলতি বছরেই শিথিল হয়েছে সেই কড়াকড়ি। তবু জ্যাকুলিনের জীবনে সুকেশের প্রভাব এখনো কমেনি। জেলে বসে বসেই নায়িকাকে একের পর এক প্রেমপত্র লিখে পাঠিয়েছেন অভিযুক্ত কনম্যান।
এত দিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও এবার সুকেশের এই অমোঘ প্রেমের উত্তর দিলেন জ্যাকুলিন! যদিও সেই উত্তর দিতে গিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। সম্প্রতি দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে নিজের আর্জির মাধ্যমে জ্যাকুলিন জানান, সুকেশ নাকি তাকে বারবার চিঠি পাঠিয়ে বিরক্ত করছেন।
তার দাবি, সুকেশের মতো কনম্যান বার বার চিঠি পাঠিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই কারণেই আদালতের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, আর্থিক তছরুপের মামলা থেকেও রেহাই চেয়ে আদালতের কাছে আবেদন জমা দিয়েছেন জ্যাকুলিন। তিনি দাবি করেন, সুকেশ নাকি পরিকল্পনা করে তাকে ফাঁসিয়েছিলেন। তার জন্যই নাকি অভিনয় জীবন নষ্ট হতে বসেছে, দাবি জ্যাকুলিনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat