ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৩৪৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘ভোটাররা যেন নির্বিঘেœ ভোটকেন্দ্রে আসতে পারে আইনশৃঙ্খলা বাহিনী সেই পদক্ষেপ নেবে।’
আজ শুক্রবার বিকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। এ দিন আওয়ামী লীগসহ দেশের মানুষ ভোট উৎসব করতে চায়। 
তিনি বলেন, যারা অন্ধকারে বসে হরতাল-অবরোধ-অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। কোন দল নির্বাচনে এল, আর কোন দল এল না তা দেখার বিষয় নয়, জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়াই মুখ্য বিষয়। নির্বাচনের পাশাপাশি অশুভ শক্তিকে বিতাড়িত করতে নেতাকর্মীদের আহ্বান জানাই।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোস্তান-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা শেখ শাহাবুদ্দিন শাহা, শফিউল আজম খান বারকু, শিলারা ইসলাম, মনির হোসেন মনির, ইয়ামিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat