ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউডের জনপ্রিয় নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও দর্শকের মন জয় করেছেন। এদিকে আবার সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নানান ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি একটা ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পূজা। আর তাতেই পূজার উপর ব্যাপক ক্ষেপে গেলেন নেটিজেনরা।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে সারাক্ষণই নানা ধরনের পোস্ট করতে থাকেন পূজা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। 
সেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে বিকিনি। আর সেই সঙ্গে মানানসই স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন তিনি। পূজার এই ভিডিও দেখে খুবই বিরক্ত নেটিজেনরা।
পূজার নতুন ফোটোশুট দেখে একজন লিখেছেন, “অসভ্য মহিলা”। আবার কেউ লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে। আপনার একটি ছেলেও আছে।এখন আর এমন ফোটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়।’
যদিও কারও মন্তব্যে কোনো উত্তর দেননি পূজা। রাজা চন্দ পরিচালিত তার একটি বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat