ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৬৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার  টুঙ্গিপাড়া উপজেলায় আজ জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী  মো. আলি আখতার হোসেন।  
আজ  শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে  সহধর্মিনী ও এলজিইডি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন। 
এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। 
এরপর প্রধান প্রকৌশলী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জে এলজিইডি’র  নির্বাহী প্রকৌশলী  মো. এহসানুল হক,  গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সহ অন্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
দুপুরে  প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জেলায় এলজিইডি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। 
পরে তিনি গোপালগঞ্জে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর দপ্তরে  জেলার সকল প্রকৌশলী, কর্মকর্তা- কর্মচারীদের সাথে  মতবিনিময় সভায় যোগ দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat