ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৩৪৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বহু মাস স্থায়ী হবে।গাজা থেকে হামাসকে নির্মূলের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।
গাজায় জিম্মি হিসেবে আটক সকল ইসরাইলীকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করে নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনী জটিল যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং লক্ষ্য অর্জনে সময় লাগবে।শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, হামাস নির্মূল না হওয়া এবং জিম্মিদের ফিরিয়ে না আনা পর্যন্ত এ যুদ্ধ চলবে।ফিলিস্তিনী অঞ্চলে ইসরাইলের অভিযানে আট হাজার জঙ্গী নিহত হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, আমরা নিশ্চয়তা দেবো গাজা আর ইসরাইলের জন্যে হুমকি হয়ে উঠবে না।তিনি বলেন, ধাপে ধাপে আমরা হামাসের সক্ষমতা ধ্বংস এবং নেতাদের নির্মূল করবো।উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু করে। ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলী হামলায় ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনী নিহত হয়েছে। যার অধিকাংশ নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat