ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৪৩৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক সেমিনার আজ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।   
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে এবং ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এর সহায়তায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট  ও রেসিডেন্সিয়াল সার্জন (সার্জারী) ডা. ওয়াজেদ শামসুন্নাহার।
ডা. ওয়াজেদ শামসুন্নাহার বলেন, আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি নিজে সুস্থ থাকলে আপনার সন্তান ও পরিবার সুখে থাকবে। স্বাস্থ্য সচেতনতার একটি অংশ হলো পারসোনাল হাইজিন। পারসোনাল হাইজিন বিষয়টা শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, নারী পুলিশ সদস্যরা শুধু গাইনী বিষয়ে অনেক প্রশ্ন করেছেন কিন্তু স্কিন, মেডিসিন ও ডেন্টাল এগুলোর গুরুত্ব মোটেও কম নয়। আমরা যদি একজন অন্যজনের চিরুনি দিয়ে চুল আঁচড়াই তাহলে স্কিন ডিজিস হতে পারে, নখ না কাটলে ডায়রিয়া হবে। ডায়রিয়া আমাদের কাছে সাধারণ ব্যাপার কিন্তু ডায়রিয়া মৃত্যুর কারণও হতে পারে। এসব বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং পরিবার ও আতœীয়-স্বজনদের সচেতন করতে হবে।
প্রধান অতিথি বলেন, ‘নারীরা কারণে-অকারণে প্রস্রাব আটকে রাখেন। এতে করে ইনফেকশন হয়, কিডনির সমস্যা হয় এমনকি গর্ভপাতও হতে পারে। আমদের নারী পুলিশ সদস্যদের দীর্ঘ সময় ধরে বাইরে ডিউটি করতে হয়। যেখানে সর্বোচ্চ সংখ্যক নারী পুলিশ সদস্যদের ডিউটি করতে হয় সেখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতি অনুরোধ জানান তিনি।’
স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার শেষে প্রধান অতিথি ডিএমপির নারী পুলিশ সদস্যদের মাঝে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ডা. ওয়াজেদ শামসুন্নাহার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী পুলিশ), ফারজানা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীন, উপ-পুলিশ কমিশনারগণ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও ছয়শ’রও বেশি নারী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat