ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৩৫৪৩৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরীয় নেতা কিম জং উন তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যদি সামরিক সংঘর্ষে জড়াতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ কথা জানায়।
সিউল ও ওয়াশিংটন গত এক বছরে পিয়ংইয়ং অস্ত্র পরীক্ষার রেকর্ড-ব্রেকিং ধারাবাহিকতায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে। খবর এএফপি’র।
সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নববর্ষের প্রাক্কালে পিয়ংইয়ংয়ে উত্তর  কোরিয়ার প্রধান কমান্ডিং অফিসারদের সাথে এক বৈঠকে কিম বলেন, উস্কানি দিলে তার সামরিক বাহিনীর উচিত হবে শত্রুদের ‘নির্মূল’ করা।
কিম বলেন, শত্রুরা যদি সামরিক সংঘর্ষের পথ বেছে নেয় তাহলে আমাদের সেনাবাহিনীর উচিত হবে সর্বোচ্চ কঠিন উপায় অবলম্বন করে তাদের সম্পূর্ণ ধ্বংস করা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat