ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৪৫৩৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণপূর্বাঞ্চলে বুধবার এক হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে সুন্নি মুসলিম অনুসারি একটি জিহাদি গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। রাষ্ট্রীয় মিডিয়া এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হামলার স্থান সিস্তান-বেলুচিস্তান প্রদেশ হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের কয়েকটি প্রধান সুন্নি প্রদেশগুলোর মধ্যে অন্যতম।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ পরিবেশিত খবরে বলা হয়, ‘আজ সকালে রাস্ক শহরে একটি থানার পুলিশ সদস্য এবং একটি সশস্ত্র গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়। এতে একজন পুলিশ সদস্য প্রাণ হারান।’
বার্তা সংস্থাটি জানায়, সেখানে উভয় পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে গোলাগুলি হয়। পরে সেখানে নিরাপত্তা বাহিনীর শক্তি আরো জোরদার করা হলে হামলাকারীরা পালিয়ে যায়।
টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জিহাদি গ্রুপ জশই আল-আদল (আর্মি অব জাস্টিস) এ হামলার দায় স্বীকার করে। জশই আল-আদল ২০১২ সালে গঠিত হয়। এ সংগঠনকে একটি ‘সন্ত্রাসী’ গ্রুপ হিসেবে অভিহিত করে ইরান এটিকে কালো তালিকাভুক্ত করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ গ্রুপের দাবি করা রাস্কে নিরাপত্তা বাহিনীর উপর এটি ছিল দ্বিতীয় ভয়াবহ হামলার ঘটনা।
গত ১৫ ডিসেম্বর ভোররাতের দিকে রাস্ক শহরের একটি থানায় একই ধরনের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat