ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৫৪০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচনগুলোর মধ্যে অন্যতম বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে শাবিপ্রবি প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ মন্তব্য করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবিপ্রবি'র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সেরা নির্বাচনগুলোর মধ্যে অন্যতম। এ নির্বাচন বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার পাশাপাশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও তা জানিয়েছে। ফলে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে। যত ষড়যন্ত্রই আসুক, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন চলমান রয়েছে, শিক্ষা ও গবেষণা ভালোভাবে চলছে। এলক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, কেউ কোনো সমালোচনার ঊর্ধ্বে না, সমালোচনা অবশ্যই করবেন, তবে তা গঠনমূলক হতে হবে, আমরা তা সংশোধন করে নেব। এখন আমাদের যত উন্নয়ন কর্মকা- রয়েছে, তা দৃশ্যমান।  
উপাচার্য ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এবং এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat