ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৬৭৫৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন লালমনিরহাট-৩ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান এবং লালমনিরহাট-১ আসনের চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মোতাহার হোসেন।
এসময় লালমনিরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ  করা হয়।  
আজ শুক্রবার পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডভোকেট মতিয়ার রহমান বলেন, দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র উপেক্ষা ও মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার শতাধিক নেতা-কর্মী এবং ঢাকায় কর্মরত সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জহুরুল ইসলাম টুকু এসময় উপস্থিত  ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat