ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৭৭৫৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো ছয়জ
খবর এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পিংডিংশানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সিসিটিভি জানায়, কয়লা খনিটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় রার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিতে ৪২৫ জন কাজ করছিল।
সিনহুয়ার খবরে আরো বলা হয়, খনির দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা হেফাজতে নিয়েছে।
সাম্প্রতিক দশকগুলোতে চীনের খনির নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে দেশটি খনি ব্যবস্থাপনা এবং বড় দুর্ঘটনাগুলো মিডিয়ায় কভারেজ পেলেও এক সময় এসবের অনেকগুলো উপেক্ষিত ছিল।
তারপরও দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে চীনের এ শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে চীনে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছে।
গত মাসে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে এক খনি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়।
একই প্রদেশে গত নভেম্বরে আরেকটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat