ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৫৬৫৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রায় দুই যুগের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার শন মার্শ। 
অস্ট্রেলিয়ার ঘরোয়া চলতি বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে আগামী বুধবার সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন ৪০ বছর বয়সী শন।  
গতরাতে মেলবোর্ন রেনেগেডস হয়ে পেশাদার ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তার বিদায়ের একদিন পর অবসরের সিদ্ধান্তের কথা জানালেন অস্ট্রেলিয়ার হয়ে ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শন। 
পার্থ স্কোর্চার্স থেকে ২০১৯-২০২০ মৌসুমে রেনেগেডসে যোগ দেওয়া শন বলেন, ‘রেনেগেডসের হয়ে খেলাটা উপভোগ করেছি। গত পাঁচ বছরে চমৎকার সব মানুষের সাথে আমার দেখা হয়েছে এবং তাদের সাথে বন্ধুত্ব সারাজীবন থাকবে। খেলার জন্য দলটি দারুন। তারা আমার কাছে অসাধারণ, চমৎকার সতীর্থ ও তার চেয়ে বেশি ভালো বন্ধু।’ 
২০০৮ সালের জুন টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় শনের। ২০১৯ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এসময় ৩৮ টেস্টে ২২৬৫ রান, ৭৩ ওয়ানডেতে ২৭৭৩ রান এবং ১৫টি টি-টোয়েন্টিতে ২৫৫ রান করেছেন শন।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় শনের। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৯ মৌসুমে ৭১ ম্যাচ খেলে ২৪৭৭ রান করেছেন তিনি।
আশি-নব্বই দশকে অস্ট্রেলিয়ার হয়ে খেলা জিওফ মার্শের ছোট ছেলে শন। তার ছোট ভাই মিচেল মার্শ বর্তমানে  অস্ট্রেলিয়ার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat