ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১৬
  • ৪৫৪৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলায় আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)- এর উদ্যোগে ৭৪ জন দরিদ্র ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার বেলা ৩ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব সেলাই মেশিন বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র-১ মো. আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, সচিব মো আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে নারী উন্নয়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। 
তিনি জানান, নগরীর আকুয়া বাইপাস এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জমিতে নারীদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সেটি উদ্বোধন করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat