ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৬
  • ৪৫৪৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের এখন টেনিসের সেলিব্রেটি তৈরি করতে হবে। তবেই তার খেলা দেখার জন্য গ্যালারী ভরে যাবে। টেনিসের উন্নয়নে কাজ করছে সরকার। 
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের  কার্যনির্বাহী কমিটি ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
প্রতিমন্ত্রী বলেন, টেনিস ফেডারেশনের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখছে, সেতুবন্ধন তৈরি হচ্ছে। টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি। টেনিস এখনো প্রাইমারি লেভেলে। আগে প্রাইমারি লেভেলে টেনিস খেলোয়াড়রা ঝরে পরত; সেকেন্ডারী লেভেলে যেতে পারতনা। এখন প্রাইমারি লেভেলে থাকলেও ঝরে পরছে না- এটা বড় প্রাপ্তি। 
তিনি বলেন, টেনিসের প্রতি বর্তমানে অভিভাবক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা আগ্রহ দেখাচ্ছে। আশাব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। টেনিসের প্রতি আগ্রহ বাড়ছে, এটা ভাল দিক। টেনিসের একজন সেলেব্রিটি প্লেয়ার দরকার। সেখান থেকে ১ হাজার থেকে ১শ’ খেলোয়াড় বের হয়ে আসবে। টেনিসের উন্নয়নে কাজ করছি। জানিনা কখন সূর্য উদিত হবে। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি নিয়াজ আহমেদ, মো: মোতাহার হোসেন, মোহাম্মদ সেলিম, মোঃ মাসুদ করিম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা নাজমুল হাসান পাপন সাহেবকে দায়িত্ব দিয়েছেন। ৪০ বছর পর ক্রীড়াক্ষেত্রে একজন কেবিনেট মন্ত্রী পেলাম। তিনি ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন। ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি অন্যান্য ফেডারেশনের ন্যায় টেনিস নিয়ে ভেবেছেন। আশা করি টেনিসসহ ক্রীড়াঙ্গনের হারানো গৌরব তার নেতৃত্বে ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat