ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৩৫৪৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন আড়াই লাখ অতিক্রম করেছে। মোট ২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। যা আগের তুলনায় সর্বোচ্চ।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।
এর আগে গত ৪ জানুয়ারি থেকে শুরু হয় ভর্তি আবেদন যা শেষ হয়েছে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। এখন পর্যন্ত আবেদন ফি জমা দিয়েছে ২ লাখ ৪০ হাজার ৮০৫ জন শিক্ষার্থী। বাকিরা ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। এ ছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রদান করে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে।
এবার সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ১ হাজার ৬৬৩ জন। ‘বি’ ইউনিট ও 'বি-১' উপ-ইউনিটে (কলা ও মানববিদ্যা) যথাক্রমে ৬৮ হাজার ৩৯৬ ও ২ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এ ছাড়া ‘সি’ ইউনিটে (ব্যবসায়) ১৮ হাজার ৭৯৫ জন এবং ‘ডি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান) ৫৯ হাজার ৯০৬ জন ও ‘ডি-১' উপ-ইউনিটে (সামাজিক বিজ্ঞান) ৩ হাজার ১৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে। এরপর ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চে অনুষ্ঠিত হবে।
এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে।
প্রথমবারের মতো এবার চট্টগ্রামের বাইরে একাধিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat