ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৪৩৪৫৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা সদরে আজ ফারুক হোসেন রুবেল (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে একবছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  
পাশাপাাশি ভুয়া চিকিৎসককে চেম্বার করার জায়গা দেওয়ার জন্য মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকটি একমাসের জন্য সিলগালা করা হয়েছে। 
আজ শুক্রবার দুপুর দুইটায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন এ সাজা প্রদান করেন। 
দন্ডিত ভুয়া চিকিৎসক ফারুক হোসেন রুবেল রংপুর জেলা সদরের ময়নাকুঠি নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে। 
জেলার সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ভুয়া চিকিৎসক ফারুক হোসেন রুবেল অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে চেম্বার করে আসছেন- মর্মে লিখিত অভিযোগ করেন  রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ওই ডায়াগনস্টিক ক্লিনিকে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভুয়া চিকিৎসক ফারুক হোসেন রুবেলকে একবছরের কারাদ- ও পঞ্চাশহাজার টাকা জরিমানা করেন। পাশাপাাশি ভুয়া চিকিৎসককে চেম্বার করার জায়গা দেওয়ার জন্য মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকটি একমাসের জন্য সিলগালা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ  মেডিক্যাল এন্ড  ডেন্টাল কাউন্সিল ২০১০ সালের আইন অনুযায়ি এ সাজা প্রদান করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত ফারুক হোসেন রুবেলকে শুক্রবার বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat