ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৭৮৮০৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে জেলার শাহজাদপুর তালগাছি আবু ইসহাক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন।
জেলা প্রশাসক মীর মোহম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার আফসার আলী প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৬৮৮ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ অংশগ্রহন করেন।
এছাড়াও অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত শিল্পী বাপ্পা মজুমদার গান পরিবশন করেন ও  নাট্য ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিমের সংলাপ উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat