ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৪৩২৩৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১০টা নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ  সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন  নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
সভায় অন্যান্যর মাধ্যে  উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ 
মো: মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু,  জেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাজেদুর রহমানসহ সকল পর্যায়ের বিচারক, গণপূর্ত, সরকারি কৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায়  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ  মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, ট্রাইব্যুনালের মামলা সমূহ দ্রুত নিস্পত্তি হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছেন মর্মে মত প্রকাশ করেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ বলেন, নওগাঁয় মামলাজট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিস্পত্তিতে আগামিতেও সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের যার যার আইন নির্ধারিত ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat