ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৪৫৩৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দরে দেশটির স্বাধীন প্রাকৃতিক গ্যাস উৎপাদক নোভাটেকের টার্মিনালে আগুন লেগেছে। রোববার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। খবর তাসের।
গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেছেন, ‘উস্ত-লুগা বন্দরে নোভাটেকের টার্মিনালে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেখানের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ টার্মিনালে আগুন ছড়িয়ে পড়ায় কিনগিসেপ জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’
তিনি আরো বলেন, রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় অগ্নিনির্বাপক ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে রয়েছে।
এরআগে মেরিন ট্রাফিক ওয়েবসাইটে বলা হয়, এ সময় পানামা, গ্যাবন, লাইবেরিয়া এবং গ্রীসের জাতীয় পতাকা উড়ানো পাঁচটি জ্বালানি ট্যাঙ্কার উস্ত-লুগা বন্দরের কাছে নোঙর করা ছিল।
নোভাটেকের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, উস্ত-লুগা কমপ্লেক্স হলো একটি গ্যাস কনডেনসেটের অংশবিশেষ এবং ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্স যা বাল্টিক সাগরের উস্ত-লুগা অল-সিজন বন্দরে অবস্থিত।
উস্ত-লুগা কমপ্লেক্স রপ্তানি বাজারে স্থিতিশীল গ্যাস কনডেনসেট ট্রান্সশিপমেন্টের অনুমতি দেয়। কমপ্লেক্সটি ২০১৩ সালে চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat